কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপুল পরিমাণে ওষুধ সহায়তা

শ্রীলঙ্কাকে ওষুধ সহায়তা দিয়েছে বিপিআই। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কাকে ওষুধ সহায়তা দিয়েছে বিপিআই। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ারি বন্ধুপ্রতীম দেশ শ্রীলঙ্কাকে অনুদান হিসেবে বিপুল পরিমাণ ওষুধ দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই)। বুধবার বাংলাদেশ হাইকমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুবন্তী দেলপিটিয়ার কাছে এসব ওষুধ হস্তান্তর করেন বিএপিআই সভাপতি নাজমুল হাসান (এমপি)।

বিএপিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কাকে দেওয়া সহায়তার মধ্যে আছে, বেক্সিমকো ফার্মা, স্কয়ার, ইনসেপ্টা, রেনাটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, বিকন, একমি, সিনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মার মতো শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উৎপাদিত বিভিন্ন প্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী ওষুধ। এ সময় বিএপিআই’র ঊর্ধ্বতন প্রতিনিধি এবং হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এর আগে বাংলাদেশ সরকার ২০২২ সালের মে মাসে বন্ধুপ্রতীম শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ সরবরাহ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X