কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৪:০৩ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে বারবার যাওয়ায় নারীর জেল : ইসি

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। পুরোনো ছবি
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। পুরোনো ছবি

রাজশাহীতে নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রে বারবার প্রবেশ করায় এক নারীকে তিন দিনের জেল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। বুধবার (২১ জুন) দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জেলে পাঠান।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় রাজশাহী ও সিলেট সিটি ভোট পর্যবেক্ষণের সময় বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানান রাশেদা সুলতানা।

তিনি জানান, একজন নারী একাধিকবার গোপন কক্ষে প্রবেশ করেন। যেটা দেখার পর প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দেন। রাজশাহী সিটির ২৮ নম্বর ওয়ার্ডে ও ১৪১ নম্বর কেন্দ্রের তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসার নিচতলায় এ ঘটনা ঘটে।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসে নাই। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।’

ইভিএম প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসে নাই। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X