কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৪২ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা ও সামর্থ্য আছে বলেই দুর্গামণ্ডপের সংখ্যা বাড়ছে : তথ্যমন্ত্রী

রাজধানীর বনানী পূজামণ্ডপে মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
রাজধানীর বনানী পূজামণ্ডপে মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

দেশে নিরাপত্তা ও মানুষের সামর্থ্য আছে বলেই দিন‌ দিন দুর্গামণ্ডপের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা ধর্ম পালন করতে গিয়ে ধর্মের মূল বাণী থেকে দূরে সরে যাই; যে কারণেই পৃথিবীতে এত হানাহানি।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপে মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে সব উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই যোগ দেন। মহালয়ার মাধ্যমে দুর্গার আগমনী‌ বার্তা ধ্বনিত হচ্ছে তা সফল হবে।

নির্বাচনের আগমুহূর্তে সাম্প্রদায়িক শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করে বলেও অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন এলে সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার চেষ্টা করে। কিন্তু আপামর বাঙালি অসাম্প্রদায়িক, তাই বারবার তারা পরাজিত হয়‌।

এদিকে শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। মণ্ডপে মণ্ডপে ভোরে ‘চণ্ডী’ পাঠের মাধ্যমে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা দিয়ে শুরু হয় মাতৃবন্দনা।

মহালয়া শুরুর এক সপ্তাহের মধ্যেই শুরু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ মুহূর্তে মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X