কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (১৫ অক্টোবর) মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। আমরা ডিসিপ্লিন ফোর্স।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ পাওয়া যাবে না। মনে রাখতে হবে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে। আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগই ডেঙ্গু রোগী। ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহসা ডেঙ্গু শেষ হবে না। এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।’

তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানসিকভাবে প্রফুল্ল ­থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাশাপাশি অতিরিক্ত ডিউটির চাপ থেকে ফোর্সের মনোবল চাঙ্গা রাখতে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্দেশ দেন তিনি।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X