কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপিকে ইসি আলমগীর

নির্বাচনে আসুন সুষ্ঠু ভোট করব ইনশাআল্লাহ

নির্বাচন কমিশনার মো. আলমগীর। পুরোনো ছবি
নির্বাচন কমিশনার মো. আলমগীর। পুরোনো ছবি

বিএনপির উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আপনারা নির্বাচনে আসুন, সুষ্ঠু ভোট করব ইনশাআল্লাহ। রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি, সামনেও ভোট সুষ্ঠু করব ইনশাআল্লাহ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন? আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। এটা ঠিক, আপনারা দেখেন কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। আপনারা ইতিহাসে দেখেন, '৭০-এর নির্বাচনেও সব দল নির্বাচনে আসে নাই। ৪৪টা দল তো নির্বাচনে আসবে আবার কোনো দল নাও আসতে পারে।

নির্বাচনে বিএনপি যদি না আসে আপনাদের খারাপ লাগবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা চাই সব রাজনৈতিক দল আসুক।

ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর প্রসঙ্গে ইসি বলেন, ব্যালট পেপার সকালে বা আগে দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যেখানে সকালে যাওয়ার কথা সকালে যাবে, আবার যেখানে আগে যাওয়ার কথা সেখানে আগে যাবে। তপশিল ঘোষণার পর সিদ্ধান্ত হবে।

তপশিল ও ভোট প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে নভেম্বরে তপশিল হবে। ভোট ডিসেম্বর না জানুয়ারিতে হবে সেটা আগে ঠিক হবে। সংবিধান অনুযায়ী, ভোট করতে যাবতীয় কাজ শেষ করেছি। রোডম্যাপ করেছি। নির্বাচন নিয়ে কমিশনের সব প্রস্তুতি শেষ। সবাই নির্বাচন চায়, ৪৪ দল আমাদের সঙ্গে আছে। বিএনপিরটা ভিন্ন ইস্যু। রাজপথের সমস্যা উনারা সমাধান করবেন। আমরা সাংবিধানিকভাবে কাজ করছি, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১০

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১১

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১২

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৩

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৪

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৬

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৭

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৮

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৯

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

২০
X