কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওআইসির জরুরি বৈঠকে অংশ নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় সামরিক সংঘাত ও মানবিক বিপর্যয় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী বুধবার সৌদি আরবের জেদ্দায় জরুরি সভা ডেকেছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওই বৈঠকে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার (১৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন জানান, বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সৌদি আরবে অনুষ্ঠেয় ওআইসির জরুরি সভায় অংশ নিবে বলে বাংলাদেশকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বর্তমান পরিস্থিতির আপডেট জানান। তিনি বলেন, নারী ধর্ষণ ও শিশু হত্যা বিষয়ে হামাস সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, যেগুলোর কোনো প্রমাণ নেই।

প্যালেস্টাইন-ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ একই অবস্থানে আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার অবরোধ সুফল হবে কিনা সন্দেহ। কালেকটিভ পানিশমেন্ট অনাকাঙ্ক্ষিত। পানি, ওষুধ, খাবার বন্ধ করা গ্রহণযোগ্য না, এটা মানবিকতার লংঘন। আমরা চাই, নির্যাতন বন্ধ হোক। আমরা চাই না, বিশ্বে আরও শরণার্থী বাড়ুক।

মন্ত্রী গাজায় মানবিক সহায়তার অনুমতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং ওই অঞ্চলে জাতিসংঘের রেজ্যলিউশনের ভিত্তিতে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানের মাধ্যমে শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X