কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১১:০৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্পিকারের সঙ্গে গান্ধীবাদী প্রতিনিধিদের সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত গান্ধীবাদী প্রতিনিধি দল। সৌজন্য ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত গান্ধীবাদী প্রতিনিধি দল। সৌজন্য ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত গান্ধীবাদী প্রতিনিধি দল।

বুধবার (৭ জুলাই) নিখিল ভারত হরিজন সেবক সংঘের সভাপতি কর্মসাথী অধ্যাপক ড. শংকর কুমার সান্যালের নেতৃত্বে ১৪ সদস্যের দলটি স্পিকারের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে স্পিকার মুক্তিযুদ্ধকালে ভারত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী তথা জনগণের সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেন এবং কৃতজ্ঞতা জানান। এ সময় স্পিকার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে উভয় দেশের মধ্যে গান্ধীজীর অহিংস-সম্প্রীতি এবং বঙ্গবন্ধুর শান্তি ও জনকল্যাণের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে উভয় দেশের সাংসদ, একাডেমিক ও সমাজবিজ্ঞানীসহ বিশিষ্ট জনদের নিয়ে নির্দিষ্ট কর্মসূচি প্রণয়ণসহ একটি যৌথ কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি।

প্রতিনিধি দলে বাংলাদেশের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের সাংসদ আরমা দত্ত, গ্লোরিয়া ঝর্ণা সরকার, ফেরদৌসি ইসলাম, রুমানা আলী, নুরুন নবী চৌধুরী শাওন, মনোরঞ্জন শীল এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. আরমান আলী উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাংসদবৃন্দ দিল্লীর গান্ধী আশ্রম কার্যক্রম পরিদর্শন ও শিক্ষনীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে হরিজন সেবক সংঘের সভাপতি ড. শঙ্কর কুমার সান্যাল স্পিকারের সঙ্গে গান্ধীবাদী প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

গান্ধীবাদী প্রতিনিধিদের মধ্যে সহবিত ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর কুনওয়ার শেখর বিজেন্দ্র উভয় দেশে গান্ধীজী ও বঙ্গবন্ধুর শান্তিবাদী আদর্শকে সমন্বিত করে বাংলাদেশের সঙ্গে গবেষণার আগ্রহ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X