কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আগে শারীরিক সম্পর্ক, প্রেমিক-প্রেমিকাকে ১৪০ বেত্রাঘাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদপানের অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী অভিযুক্ত ওই তরুণীকে তিন নারী অফিসার বেত দিয়ে আঘাত করেন। সে সময় কাঁদতে কাঁদতে ওই তরুণী অজ্ঞান হয়ে পড়েন। পরে নারী অফিসাররা অ্যাম্বুলেন্সে ওই তরুণীকে স্টেজ থেকে নিয়ে যান।

বৃহস্পতিবার ওই যুগলকে ছাড়াও আরও চারজনকে বেত্রাঘাত করা হয়েছে। তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিল। প্রত্যেকের বিরুদ্ধে ইসলামি শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল।

দেশটির আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গ করলে বেত্রাঘাত একটি নিয়মিত শাস্তি। প্রদেশটিতে কেউ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বেত্রাঘাত শাস্তি পাবেন। এ ছাড়া মদ পান করলে অভিযুক্তকে ৪০ বার বেত্রাঘাত করা হয়।

বিবিসি জানিয়েছে, গতকাল দেশটির ইসলামিক ফোর্সের এক সদস্যকে ২৩ বার বেত্রাঘাত করা হয়। প্রাইভেট জায়গায় নারী পার্টনারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়।

আচেহর ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল বিবিসিকে বলেছেন, বাহিনীর ওই সদস্যকে তার পার্টনারের বাড়িতে ধরা হয়েছে। ওই সদস্যকে বরখাস্ত করা হবে বলে জানান তিনি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ আচেহ যেখানে শরিয়া আইন কার্যকর এবং অধিকাংশ অপরাধের শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X