কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের ২০২৬ সালের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের ২০২৬ সালের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসিবি) ২০২৬ সালের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সদস্যরা মরক্কোকে চেয়ারম্যান এবং জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।

এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একইসঙ্গে জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ।

বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্য হিসেবে রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ সালে পিসিবির চেয়ারম্যান এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে।

বৃহস্পতিবার ২০তম অধিবেশনের প্রথম বৈঠকে সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে শেফ দ্য ক্যাবিনেট উপস্থিত ছিলেন এবং পিসিবির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

শান্তি প্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা, যা সংঘাত-প্রভাবিত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করে। এই কমিশনটি জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ শান্তিরক্ষী ও আর্থিক অবদানকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত। কমিশনের মোট সদস্য সংখ্যা ৩১টি রাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X