রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মিছিল-স্লোগানে মিলছে জনস্রোত, লোকারণ্য কালেক্টরেট মাঠ

জনসভায় রংপুর বিভাগের দলীয় প্রার্থী ও স্থানীয় বিএনপির নেতারা। ছবি : কালবেলা
জনসভায় রংপুর বিভাগের দলীয় প্রার্থী ও স্থানীয় বিএনপির নেতারা। ছবি : কালবেলা

দীর্ঘ দুই যুগ পর রংপুরে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির এ শীর্ষ নেতা। নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় মিছিল ও স্লোগানের সঙ্গে মিলছে মানুষের জনস্রোত। বিকেলেই কানায় কানায় পূর্ণ হয়েছে জনসভার মাঠ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। জনসভায় রংপুর বিভাগের দলীয় প্রার্থী ও স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দিচ্ছেন।

এদিকে দুপুরের পর থেকে রংপুরে বিএনপির নির্বাচনী জনসভা ঘিরে মানুষের ঢল নেমেছে। বিভাগের জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল ও খণ্ড খণ্ড শোভাযাত্রায় সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন। সমাবেশস্থলে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে কাচারী বাজার,বাংলাদেশ ব্যাংক মোড়, সুরভী উদ্যান, সিটি বাজার এলাকাসহ আশপাশের এলাকায়।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমানের এ সফর উত্তরাঞ্চলের ভোটের মাঠে প্রভাব ফেলবে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এছাড়া বিএনপি প্রধানের কাছ থেকে উন্নয়নবঞ্চিত এ অঞ্চলের মানুষের জন্য আগামী দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা জানাবেন বলেও প্রত্যাশা তাদের।

কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাঁটার কেদার ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, তারেক রহমানকে দেখতে তারা রাতেই এসেছেন। ওই এলাকা থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মী এসেছেন। লাখ লাখ মানুষে ভরে উঠবে সমাবেশের মাঠ।

কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে জনসভায় এসেছেন যুবদল কর্মী আরিফুল ইসলাম। তিনি জানান, তারেক রহমানের আগমনে এ অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তিনি রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য বিএনপির আগামী দিনের পরিকল্পনা জানাবেন বলে আমরা প্রত্যাশা করি।

জনসভার সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, অল্প সময়ের প্রস্তুতি হলেও তারেক রহমানের আগমনে পুরো নগরীতে মানুষের ঢল নামবে। এ জনসভা নির্বাচনের মাঠে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি জানান, প্রধান অতিথির বক্তব্যে উত্তরাঞ্চলের বৈষম্য দূর করতে নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি আসবে বলে তাদের প্রত্যাশা।

এদিকে জনসভাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় নিরাপত্তা দিতে পুলিশ মাঠে কাজ করছে। ভিআইপি নিরাপত্তাসহ সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে। আশা করছি, পুলিশি তৎপরতার কারণে জনসভাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

এর আগে দুপুর ২টার দিকে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় অংশ নেন। তারেক রহমান প্রথমে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সড়কপথে রংপুরে এসে বিভাগীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভা মঞ্চ থেকেই উত্তরাঞ্চলের ৩৩টি আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X