কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভরদুপুরে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

উদ্ধারের পর উপহৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত
উদ্ধারের পর উপহৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত

রাজধানী থেকে ভরদুপুরে অপহৃত ৩ বছরের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় অপহরণের মূল হোতা মো. চাঁন মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁন মিয়া একজন রিকশাচালক এবং ৩ বছরের শিশুটিকে অপহরণের মূল হোতা। এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে শিশুটিকে তিনি তুলে নিয়ে পালিয়ে যান।

র‌্যাব জানায়, শিশুটির মা যখন পানি কিনতে যান, তখন সুযোগ নিয়ে চাঁন মিয়া শিশুটিকে নিয়ে পালান। পরে শিশুটিকে না পেয়ে মুগদা থানায় মামলা করেন শিশুটির মা।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে র‌্যাব চাঁন মিয়া ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে গাইবান্ধা জেলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X