কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস পালন করেছে ফায়ার সার্ভিস

গভীর শ্রদ্ধায় ফায়ার সার্ভিসের শেখ রাসেল দিবস পালন।
গভীর শ্রদ্ধায় ফায়ার সার্ভিসের শেখ রাসেল দিবস পালন।

গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস ২০২৩ পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে এ উপলক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তারা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেখ রাসেল দিবসে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে শেখ রাসেল দিবসের লোগো, প্রামাণ্যচিত্র এবং সরকারিভাবে প্রকাশিত ক্রোড়পত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের সকল অফিসে এ দিন শেখ রাসেল দিবসের ব্যানার ফেস্টুন টাঙানো হয়।

বুধবার সকাল ১০ ঘটিকায় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সদর দপ্তরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর মহাপরিচালক মহোদয় অধিদপ্তর প্রাঙ্গণে একটি সফেদা ফলের চারা রোপণ করেন। বাদ জোহর ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মসজিদ ও মিরপুর ট্রেনিং কমপ্লেক্স মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিকেল ৩টায় মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শেখ রাসেলের জীবনী বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভাগীয়, জেলা অফিসসমূহ ও সকল ফায়ার স্টেশনে অনুরূপ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া বনানী কবরস্থানস্থিত শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণকালে অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প নিয়োজিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X