কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০১:৪১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

হিরো আলম। ছবি : সংগৃহীত
হিরো আলম। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম।বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। এর ফলে এই দুই প্রার্থী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন। আগামী রোববার আদেশ জারি হবে। তবে অন্য দুজন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঞা ও আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।

প্রসঙ্গত, গত ১৮ জুন ঢাকা-১৭ উপনির্বাচনে ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

হিরো আলম ছাড়া আরও যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিলজাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি মো. মামুনূর রশিদ, মো. তারিকুল ইসলাম ভূঞা ( স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান ও আসাদুজ্জামান জালাল (স্বতন্ত্র)।

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে ওই সময় রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেছিলেন, যে কোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে ১ শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই ১ শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি হিরো আলম। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া ১ শতাংশ ভোটারের হদিস পায়নি। এ জন্যই হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী ৫ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X