কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমরা টাকা দিয়ে ইইউর পর্যবেক্ষক আনব না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি

আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল দল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে সরকার তাদের খরচ বহন করবে না বলেও জানান তিনি।

রোববার (২২ অক্টোবর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে- তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। তারা এ জন্য সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে আসলে পরে যে সব খরচ, সেটা দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তার জন্য তাদের খাওয়া-দাওয়া; এসব খরচ দেওয়া হবে। এ ছাড়াও বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদলকে লজিস্টিক সহযোগিতা দেবে সরকার।

এদিকে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানায়, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। গত বৃহস্পতিবারই ইইউর এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X