কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

একাদশের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৯ অক্টোবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ২৯ অক্টোবর থেকে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

রোববার (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগইন প্যানেলে ঢুকতে হবে। এরপর ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে যেসব তথ্য চাওয়া হবে, তা পূরণ করে সাবমিট করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। যদিও গত ২৮ জুলাই প্রকাশিত ফলে এসএসসি ও সমমানের পরীক্ষার পাস করে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X