কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানে নতুন ঠিকানায় কেনেডি সেন্টারের যাত্রা শুরু

নতুন ঠিকানায় কেনেডি সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
নতুন ঠিকানায় কেনেডি সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে নতুন ঠিকানায় অ্যাডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার যাত্রা শুরু করেছে। রোববার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ সেন্টারের উদ্বোধন করেন।

মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং জাগো ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় ইএমকে সেন্টার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক জোরদার, দু'দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে কাজ করবে।

মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর শার্লিনা হুসাইন-মর্গান বাংলাদেশি তরুণদের ইএমকে সেন্টারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি কাউন্সেলর স্টিভেন ইবেলি উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রসঙ্গত, ইএমকে সেন্টার বাংলাদেশি তরুণদের বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার কেন্দ্র। এটি বই, ডিজিটাল উপকরণ, আধুনিক মাল্টিমিডিয়া এবং অনলাইন তথ্যসহ সমৃদ্ধ এক ভাণ্ডার। ইএমকে সেন্টারে রয়েছে-এআর/ভিআর প্রযুক্তিসহ একটি আধুনিক রেকর্ডিং স্টুডিও এবং ঢাকার বৃহত্তম থ্রিডি প্রিন্টারগুলোর মধ্যে একটি। আছে উদ্যমী শিল্পীদের তোলা ও আঁকা ছবি এবং শিল্প প্রদর্শনী। কেন্দ্রে শিক্ষার্থী, গবেষক, শিল্পী এবং উৎসাহীরা নিজেদের সমৃদ্ধ করে তুলতে, আলোচনায় যুক্ত হতে, শিক্ষাগত এবং সামাজিক উন্নয়নে অবদান রাখে এমন প্রকল্পগুলোতে সহযোগিতা করতে পারেন। ইএমকে সেন্টার এডুকেশন ইউএস-এ অ্যাডভাইজিং সেন্টার হিসেবেও কাজ করে। চারজন বিশেষজ্ঞ অ্যাডভাইজার শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আবেদন করতে বিনামূল্যে বিভিন্ন পরিষেবায় অ্যাক্সেস প্রদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X