কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ
বার্ষিক প্রতিবেদন

সুইস ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা সরাল বাংলাদেশিরা

সুইস ব্যাংকের ফটক। ছবি: সংগৃহীত
সুইস ব্যাংকের ফটক। ছবি: সংগৃহীত

সুইস ন্যাশনাল ব্যাংক থেকে বাংলাদেশিদের জমানো টাকা বিস্ময়করভাবে কমে এসেছে। গত এক বছরে সুইস ব্যাংক থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (২২ জুন) ব্যাংকটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশিদের জমানো টাকা ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইচ ফ্রা।

সেখানে ২০২২ সালের শেষে এসে তা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ ফ্রা-তে। প্রতি ফ্রা ১২১ টাকা করে ধরলে দেশি মুদ্রায় যা দাঁড়ায় ৬৬৮ কোটি টাকা। অথচ ঠিক এক বছর আগে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রা। অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকা কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগে ২০২০ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ, ২০১৯ সালে ৬০ কোটি ৩০ লাখ এবং ২০১৮ সালে ছিল ৬১ কোটি ৭৭ লাখ ফ্রা।

প্রতিবেদনের হিসাব মতে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকাই বেশি ছিল যা বছর ঘুরতেই নেমে এসেছে সর্বনিম্ন স্থানে। এক বছর জমানো টাকার পরিমাণ কমেছে ৯৪ শতাংশ।

এক দশক ধরে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ যেভাবে বেড়েছিল ঠিক এক বছরে তা এক লাফে সর্বনিম্নে চলে এসেছে। কিন্তু কেন এমন কমে এলো সে বিষয়ে প্রতিবেদনে কিছুই বলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X