কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৪৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

আনসার বাহিনীকে গ্রেপ্তার করার অনুমতি কখনোই দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুনতে পাচ্ছি, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো ভুল তথ্য, প্রপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবেও না।

বিএনপির মহাসমাবেশ নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সমাবেশ অনুমোদনের অনুরোধ করেছে। ঠিক কীভাবে করেছে, পুলিশ কমিশনার সেটা জানেন। ঢাকার কোন জায়গায় করলে এত লোক তারা আনবে, তারা ঘোষণা দিয়েছে কিংবা পত্রপত্রিকায় জানান দিচ্ছে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছে। আমাদের কাছে যেগুলো আসছে, তারা নাকি সারা বাংলাদেশ থেকে যারাই বিএনপি করেন, সবাইকে ঢাকায় নিয়ে আসবেন। কোনো সদস্যই বাদ থাকবে না- সে রকম আমরা শুনছি। সে রকম যদি হয়, তাহলে এত লোক ঢাকায় এলে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। সেজন্যই কমিশনার তাদের কোথায় সমাবেশটা করতে দেবেন, সেটা তিনিই বুঝবেন। তিনি সেভাবেই সিদ্ধান্ত দেবেন।

তিনি আরও বলেন, বিএনপি যদি কিছু করতে চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর অর্পিত দায়িত্বটি তারা পালন করবেন। যেটা সংবিধানের বাইরে, সেটা রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেটা করার কর্তব্য, সেটা তারা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X