কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:০২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মার্কিন পররাষ্ট্র দপ্তরে সালমান এফ রহমান

যুক্তরাষ্ট্রে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমান, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমান, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ছবি : সংগৃহীত

হঠাৎ যুক্তরাষ্ট্রে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

শুক্রবার (২৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিজের এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে এই তথ্য জানান সালমান এফ রহমান। বৈঠকের বিষয়টি আজরা জেয়াও তার এক্স আইডিতে পোস্ট করে জানিয়েছেন।

এক্স বার্তায় সালমান এফ রহমান জানান, আজরা জেয়ার সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আন্তরিক পরিবেশে। বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, আমরা একমত হয়েছি যে গণতন্ত্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন সালমান এফ রহমান। আন্ডার সেক্রেটারি আজরা জেয়া আবারও নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। বরং বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

বৈঠকে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X