কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক আর নেই

জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. সালিমুল হক
জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. সালিমুল হক

জলবায়ুবিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন। আইসিসিসিএডি রোববার তাদের ফেসবুক পেজে ৭১ বছর বয়সী এ বিজ্ঞানীর মৃত্যুর খবর জানায়।

সেখানে বলা হয়, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমাদের পরিচালক অধ্যাপক সালিমুল হকের মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি এমন একজন স্বপ্নদর্শী নেতা, যিনি শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের মশাল বহনকারী ছিলেন না, বরং সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য তার অতুলনীয় উত্তারাধিকার আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর অধ্যাপক ড. সালিমুল হক গত আগস্টে জাতিসংঘের নবগঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে বাহ্যিক সদস্য হিসেবে নিয়োগ পান। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য কাজ করে যাচ্ছিলেন সালিমুল হক।

তিনি জাতিসংঘের সংস্থা ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) সঙ্গেও যুক্ত ছিলেন। ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী সহস্র জলবায়ু বিজ্ঞানীদের তালিকায় স্থান পান সালিমুল হক। ২০২২ সালে যুক্তরাজ্য সরকার তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করে।

২০০১ সাল থেকে ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আইআইইডি) এর ‘ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রাম’ এর যুক্ত ছিলেন সালিমুল হক। তিনি ছিলেন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) এর উপদেষ্টাদের একজন। লন্ডনের ইমপেরিয়াল কলেজ থেকে ১৯৭৫ সালে স্নাতক করেন সালিমুল। ১৯৭৯ সালে একই কলেজ থেকে তিনি ‘উদ্ভিদবিজ্ঞান’ নিয়ে পিএইচডি করেন।

সালিমুল হকের জন্ম ১৯৫২ সালে। তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেন্ট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আইসিসিসিএডি। বিশ্বের শীর্ষ জলবায়ুবিশেষজ্ঞদের মধ্যে অন্যতম ছিলেন সালিমুল হক। তিনি দীর্ঘ তিন দশক ধরে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেছেন।

জাতিসংঘের নবগঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের বাহ্যিক সদস্য ছিলেন সালিমুল হক। তিনি জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কাজ করেছেন। সালিমুল হক এখন পর্যন্ত অনুষ্ঠিত জাতিসংঘের সব কটি জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞানের জগতে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে যেসব ঘটনা, তার পেছনে ভূমিকা রাখা প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকা গত বছর প্রকাশ করে বিজ্ঞান সাময়িকী ‘নেচার’। ১০ জনের এ তালিকায় সালিমুল হকের নাম ছিল। সালিমুল হককে ব্রিটিশ সরকার সম্মানজনক ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ উপাধিতে ভূষিত করে। তাকে সম্মানজনক উপাধি দেয় যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি, নিউক্যাসেল।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে সালিমুল হকের শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জাতিসংঘ থেকে তাকে বিশ্বের জলবায়ুবিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X