কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজবে বিভ্রান্ত হবেন না : কবির বিন আনোয়ার

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট জনশক্তি, স্মার্ট কর্মী, স্মার্ট আওয়ামী লীগ প্রয়োজন।

সর্বক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকাসহ প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাজ করা হচ্ছে। স্মার্ট সরকার গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের তথাকথিত উপদেষ্টা যেসব কথা বলেছেন তাকে যদি আটকানো না যেতো তাহলে এর দ্বারা গুজব ছড়িয়ে পড়তো। নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হতো তাতে মানুষ বিভ্রান্ত হয়ে যেতো। ডিজিটাল ল্যাবের মাধ্যমে স্মার্ট সরকার ও স্মার্ট বাংলাদেশ গড়তে গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য যাচাই করার অনুরোধও করেন তিনি।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ৬টায় স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সিদ্দিকুর রহমান, মুজিবুল হক আকন্দ, নুরুল আমীন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ, মহিলালীগ নেত্রী ও সদর উপজেলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মইন তালুকদার, জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করীম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।

কবির বিন আনোয়ার বলেন, দেশের দুর্গম ও অনুন্নত জেলার মধ্যে যে কয়টি আছে তার মধ্যে ঝালকাঠিও অন্যতম। ঝালকাঠি উন্নয়নে প্রধানমন্ত্রীসহ আমাদের সবার সুদৃষ্টি আছে। আসন্ন নির্বাচনে সরকার গঠন করতে সক্ষম হলে উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে ঝালকাঠিকে আরো উন্নয়নশীল জেলায় পরিণত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X