কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ‘সিলভার সার্টিফিকেট’ সম্মাননা পেল দক্ষিণ সিটি

চীনের সাংহাইয়ে এক অনুষ্ঠানে মেয়র তাপসের পক্ষে সম্মাননা সনদ গ্রহণ করেন দক্ষিণ সিটির প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম। ছবি : কালবেলা
চীনের সাংহাইয়ে এক অনুষ্ঠানে মেয়র তাপসের পক্ষে সম্মাননা সনদ গ্রহণ করেন দক্ষিণ সিটির প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম। ছবি : কালবেলা

জাতিসংঘের বসতিবিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভের ‘সিলভার সার্টিফিকেট’ সম্মাননা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ইউএন-হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভের উদ্যোগে ‘শহরগুলোতে টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক পুরস্কার প্রদান এবং বিশ্ব শহর দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা সনদ প্রদান করা হয়।

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বৃহস্পতিবার বিকেলে জানান, গত ২৮ অক্টোবর চীনের সাংহাইয়ে এক অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে এই সম্মাননা সনদ গ্রহণ করেন করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তিনি জানান, অংশগ্রহণমূলক, প্রমাণভিত্তিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা জোরদার করা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ত্বরান্বিত করতে অগ্রাধিকারমূলক বিনিয়োগ উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ডিএসসিসিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমাজ, অর্থনীতি, পরিবেশ, সংস্কৃতি এবং শাসনব্যবস্থায় নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই উন্নয়নে শহুরে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য ইউএন-হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভ সিলভার, গোল্ড, প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে পৃথিবীর বিভিন্ন শহরকে সনদ প্রদান করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X