কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলে ডিএমপি কার্যালয়ে যাবে জামায়াত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১০ জুন সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরীর দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপির সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে রাজধানীতে আগামী ১০ জুন বিক্ষোভ মিছিল ও সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তিনি বলেন, আগামী শনিবার (১০ জুন) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সবার সহযোগিতা পাব। পুলিশ প্রশাসন যেন গণতন্ত্রবিরোধী, শান্তিপূর্ণভাবে নির্বাচনের পরিবেশ তৈরিতে নিজেদের প্রতিবন্ধক হিসেবে দাঁড় না করায়, আমরা সেই আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X