কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১১:০০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সিইসির সঙ্গে তিন গোয়েন্দা সংস্থাপ্রধানের বৈঠক

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

দেশের তিনটি গোয়েন্দা সংস্থার তিন প্রধানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনজনের সঙ্গে পৃথক তিনটি রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

ইসি সূত্র জানায়, আজ সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সিইসির সঙ্গে আলাদা বৈঠক করেন। এরপর বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের।

গোয়েন্দা সংস্থার প্রধানেরা কী বলেছেন- সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি নির্বাচন কমিশন।

তবে কমিশনের একটি সূত্র বলছে, নির্বাচনী পরিবেশ সম্পর্কে সিইসিকে অবহিত করেছেন গোয়েন্দা সংস্থার প্রধানেরা। নির্বাচন ঘিরে কোনো সহিংসতা-সংঘাতের আশঙ্কা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা- সে সম্পর্কে গোয়েন্দা তথ্য কী বলছে, এসব বিষয়ও সিইসিকে অবহিত করেছেন এই তিন গোয়েন্দা সংস্থার প্রধানেরা।

ডিজিএফআই, এসবি ও এনএসআইয়ের প্রধানেরা সিইসির সঙ্গে বৈঠক করেছেন, কী বিষয়ে আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, প্রতিবারই জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে গোয়েন্দা সংস্থার প্রধানেরা এ ধরনের বৈঠক করে থাকেন। সিইসি স্যারের সাথে কী আলাপ হয়েছে, সেটা আমি কীভাবে জানব? যেহেতু সামনে আমাদের নির্বাচনের তপশিল ঘোষণাসংক্রান্ত অন্যান্য বিষয় রয়েছে, এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে। আপনারা যেমন আমাদের কাছে প্রতিদিন তথ্য চাইছেন, এ তথ্যগুলো দিতে গেলে আমাদেরও তথ্য সংগ্রহ করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে যাবেন নির্বাচন কমিশনাররা। এর পরের সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদের তপশিল ঘোষণা করা হতে পারে।

কয়েকটি সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে মতানৈক্য রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব দাবি করেন, নির্বাচন কমিশনারদের মধ্যে কোনো মতবিরোধ নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে যাবেন নির্বাচন কমিশনাররা। এর পরের সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদের তপশিল ঘোষণা করা হতে পারে।

ইসি কর্মকর্তারা বলছেন, নভেম্বরের প্রথমার্ধেই তপশিল ঘোষণার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X