কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক বিক্ষোভ ও নারী শ্রমিক নিহতের ঘটনায় মহিলা পরিষদের প্রতিবাদ

বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

শ্রমিক বিক্ষোভ ও নারী শ্রমিকের নিহত হবার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) মহিলা পরিষদের এক প্রতিবাদ লিপিতে তারা জানায়, বিগত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। এ সময় মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হন। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করছে। তাছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। আমরা তাদের যাথাযথ চিকিৎসার দাবি জানাই।

মহিলা পরিষদ আরও জানায়, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের ঘটনা নতুন নয়। এই শ্রমিকরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অংশীজন। তাদের স্বার্থরক্ষার্থে সকল পক্ষকে উদ্যোগী, আন্তরিক ও যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ এ পরিস্থিতিতে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X