কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি নব্বইয়ের ছাত্র নেতাদের

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি জানিয়েছেন নব্বইয়ের ছাত্র নেতারা। ছবি : সংগৃহীত
পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি জানিয়েছেন নব্বইয়ের ছাত্র নেতারা। ছবি : সংগৃহীত

’৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, তৈরি পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত। অথচ এ শিল্পে নিয়োজিত শ্রমিকেরা দীর্ঘদিন থেকে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসছে। সংশ্লিষ্ট সংগঠনগুলো পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল। মজুরি নির্ধারণে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধি ২৩ হাজার মজুরির দাবি উত্থাপন করেছিলেন। সরকার শ্রমিকদের দাবি উপেক্ষা করে মালিকদের প্রস্তাব অনুযায়ী ১২ হাজার ৫০০ টাকা মজুরি চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা বলেন, ‘বর্তমান দুর্মূল্যের বাজারে সরকার ঘোষিত এই মজুরি যৌক্তিক নয়। এই মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবার-পরিজন নিয়ে খেয়েপরে বেঁচে থাকা সম্ভব নয়।’

বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, ‘শ্রমিকদের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রীয় বলপ্রয়োগ ও কয়েকজন শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। একইসাথে দমনপীড়ন বন্ধ করে বর্তমান বাজারদর এবং অন্যান্য দেশের মজুরি কাঠামো পর্যালোচনা করে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করার জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাই। অন্যথায় এর ফলে, পুরো গার্মেন্টস সেক্টর ভবিষ্যতে আরও গভীর সংকটে নিপতিত হবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেন, সাবেক ছাত্রনেতা নাজমুল হক প্রাধান, আমীরুল হক আমীন, শফি আহমেদ, আকতার সোবহান মাশরুর, সোহানুর রহমান সোহান, আমিনুল ইসলাম, বজলুর রশীদ ফিরোজ, সুজা উদ্দিন জাফর, মোশরেফা মিশু, মোখলেস উদ্দিন শাহীন, এম এ আওয়াল, বেলাল চৌধুরী, রাজু আহমেদ, সিরাজুম মনির, জাহেদ ইকবাল খান, সালেহ আহমেদ, কামাল হোসেন বাদল, রুহিন হোসেন প্রিন্স, রাগীব আহসান মুন্না, এস এম আকরামুল হক, পারভেজ হাসেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X