কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও নির্বাচন ইস্যু।

ব্রিফিংয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত সহিংসতামুক্ত।

ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, অবরোধে সহিংসতার মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র কী সহিংসতা অবসানের নিশ্চয়তা দিতে পারে?

জবাবে মিলার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হওয়া উচিত সহিংসতামুক্ত।

পৃথক প্রশ্নে ওই সাংবাদিক সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক সম্পর্কে জানতে চাইলে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন।

এর আগে সোমবার ব্রিফিংয়ে মিলার বলেছিলেন, ‌‘এখানে বিভিন্ন সাংবাদিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে প্রশ্ন করছেন, বিষয়টিকে আমি স্বাগত জানাই। তবে কারও পক্ষ নেওয়া থেকে আমি বিরত আছি। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নিবে না। আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে।’

নয়া দিল্লির বৈঠকের বিষয়ে জানতে চাইলে মিলার বলেন, ‘আমরা বৈঠক নিয়ে যে রিডআউট (বিবৃতি) প্রকাশ করেছি এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিংঙ্কেন ভারতে যা বলেছেন, এর বাইরে সুনির্দিষ্টভাবে আমি কিছু বলতে পারছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X