কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৩৮ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

তিন প্রকল্পে ২৫.৫ মিলিয়ন ইউরো দেবে জার্মানি

বাংলাদেশ ও জার্মানির মধ্যে ২৫.৫ মিলিয়ন ইউরো’র তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও জার্মানির মধ্যে ২৫.৫ মিলিয়ন ইউরো’র তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, নারীদের ন্যায়বিচার প্রাপ্যতা ও জলবায়ু পরিবর্তন খাতের তিনটি প্রকল্পে বাংলাদেশকে ২৫.৫ মিলিয়ন ইউরো দেবে জার্মানি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ও জার্মানির মধ্যে ২৫.৫ মিলিয়ন ইউরোর তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনটি কারিগরী সহযোগিতা চুক্তি হলো- ‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহর(এলআইসিএ)’, ‘নারীদের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ : স্থানীয় সম্প্রদায়ের বিরোধ নিস্পত্তি জোরদার ও মামলা ব্যবস্থাপনার উন্নতি (এ২ জাস্টিস)’ এবং ‘ঢাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত পানি সম্পদ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালীকরণ।’

নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব শরীফা খান এবং বাংলাদেশে ফেডারেল রিপাবলিক অব জার্মানির জিআইজেড’র কান্ট্রি ডিরেক্টর আঁন্দ্রে কুক ।

‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহরের (এলআইসিএ)’ জন্য মোট তহবিল ৫.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত। স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

প্রকল্পের মূল উদ্দেশ্য- নির্বাচিত শহরগুলোতে আরও টেকসই, জলবায়ু-অভিযোজিত এবং অন্তর্ভুক্তিমূলক মৌলিক নগর পরিষেবাসমুহ নিশ্চিত করা।

তহবিলের ১৫.৫০ মিলিয়ন ইউরো ‘নারীদের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ : স্থানীয় সম্প্রদায়ের বিরোধ নিস্পত্তি জোরদার ও মামলা ব্যবস্থাপনার উন্নতি (এ২ জাষ্টিস)’ এর জন্য। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ (এলজেডি)।

ঢাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত পানি সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালীকরণে’র জন্য মোট তহবিল ৪.৫ মিলিয়ন ইউরো। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X