কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইআরডির নতুন সচিব শাহরিয়ার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব করেছে সরকার। এ ছাড়া চুক্তিতে আগামী ছয় মাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব থাকছেন মো. এহছানে এলাহী। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাত হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান (২৪ নভেম্বর) শুক্রবার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এর মধ্যে তার পিআরএল মঞ্জুর করে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অপর এক প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীকে আগামী ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৬ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। আগামী ২৫ নভেম্বর এহছানে এলাহীর চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। অন্যদিকে আদেশে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাত হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। পরে তাকে একই বিভাগে পদায়ন করা হয়। তিনিসহ প্রশাসনে সিনিয়র সচিবের সংখ্যা ১৪ জনে দাঁড়ালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X