কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বাইডেনের কাছে চিঠি দেওয়া হয়নি: ইসকন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ-ইসকন বাংলাদেশ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৭ জুন) ইসকন বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইসকনের পক্ষ থেকে সম্প্রতি একটি চিঠি প্রেরণ করা হয়েছে বলে গত ২২ জুন থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে কোনো চিঠি পাঠানো হয়নি। ইসকনের নাম ব্যবহার করে যদি কেউ এ ধরনের চিঠি ব্যক্তিস্বার্থে লিখে থাকেন, তা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে সাংগঠনিকভাবে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, যে বা যারা ইসকনের নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য প্রদানে যুক্ত, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ইসকন বাংলাদেশ কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X