কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শাহজাহান ওমর শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর শান্তির পক্ষে, তাই তিনি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, যারা সহিংসতায় জড়িত, তারা গ্রেপ্তার হয়েছেন। সহিংসতা তো একজন কর্মী করেন, সেজন্য নির্দেশ দিতে হয়। ফখরুল ইসলাম আলমগীর তো আর বিচারপতির বাসায় হামলা করেননি, তিনি নির্দেশ দিয়েছেন। যিনি নির্দেশ দিয়েছেন তাকে কারাগারে থাকতে হবে। এটা না করলে দেশে আরও বেশি সন্ত্রাস হতো। শাহজাহান ওমর শান্তির পক্ষে, সহযোগিতা করছেন। কাজেই তিনি জামিন পেয়েছেন।

শাহজাহান ওমর আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের দরজা তো বন্ধ না। ১৯৭০ সালেও আমরা মুসলিম লীগের অনেক লোককে দলে নিয়েছি। মানুষ তার মতাদর্শ পরিবর্তন করেন, এটা সারা পৃথিবীতেই হয়। যুক্তরাজ্যে চার্চিলের মতো নেতাও দল পরিবর্তন করেছেন।

নির্বাচন নিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। আমরা চাই, যোগ্য, নিবেদিত, অঙ্গীকারবদ্ধ কাউকে যেন জনগণ ভোট দেন। আমরা নৌকার প্রার্থী দিয়েছি, ভোট দিল না, এটা তো ভোটারদের পছন্দ। তারাই পছন্দের জনপ্রতিনিধি ঠিক করে দেবে।

নির্বাচনে বিএনপি আসছে না, সেখানে ভোটাররা ভোট দিতে আসবে কি না- এমন প্রশ্নে আব্দুর রাজ্জাক বলেন, কেন আসবে না? দুজন যদি প্রার্থী হয়? আমাদের কাছে তথ্য আছে, আমাদের অনেক স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী প্রতিযোগিতায় আছেন। তারা অনেক সম্ভাবনাময়। কাজেই আমরাও চাই আমাদের নৌকার প্রার্থীরা নিজেদের প্রমাণ করে সংসদে আসুক। তারা প্রমাণ করুক যে তারা মানুষের জন্য ভালো কাজ করেছেন, নিবেদিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, আমাদের জন্য চ্যালেঞ্জ হলো বেশিরভাগ মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করা। এটি অস্বীকার করলে চলবে না যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা এলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। কিন্তু তারা না এলে আমরা কী করব, আমরা তো চেষ্টা করেছি তাদের আনার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X