কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না : ওবায়দুল কাদের

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র চাইলেও বাংলাদেশের বিষয়ে একতরফা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইচ্ছে করলেও আমাদের ওপর একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। কারণ দক্ষিণ এশিয়ায়, ইউরোপে যুক্তরাষ্ট্রের যে বন্ধুরা আছে সেই বন্ধুরা কিন্তু বাংলাদেশের ব্যাপারে চরম কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একমত না।’

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আমাদের অনেক বন্ধু আছে, তারা সবাই জানে এখানে (বাংলাদেশে) কী অবস্থার মধ্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী এ নির্বাচন করছেন।’

তিনি আরও বলেন, যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারও কোনো আপত্তি নেই।

এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের গুপ্ত টার্গেট আরও ভয়াবহ হতে পারে। বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষ। সকালে সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ গাড়ি, ১০টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকব।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিএম মোজাম্মেল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X