শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী জাকির হোসেনকে বরখাস্তের দাবি মুক্তিযোদ্ধা সন্তানদের

গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন। পুরোনো ছবি
গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন। পুরোনো ছবি

চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে মোটা অঙ্কের টাকা ফেরত না দিয়ে উল্টো পাওয়ানাদারদের বাসায় ডেকে রড দিয়ে পেটানোর ঘটনায় প্রতিমন্ত্রী জাকির হোসেনকে বরখাস্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিদোদ্ধা সন্তান সংসদ। শুক্রবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব এ দাবি জানান।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘুষের টাকা ফেরত দেওয়ার নাম করে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাসায় ডেকে নিয়ে বেদম পিটুনির শিকার দুজন বীর মুক্তিযোদ্ধা সন্তানসহ মোট তিনজন। এ ধরনের বিতর্কিত ঘটনা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন- ঘুষের টাকা উদ্ধারসহ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে বরখাস্ত করতে হবে।

তারা বলেন, আমরা যতদূর জানতে পেরেছি, প্রতারণার শিকার ৪৮ জনের ৯৪ লাখ টাকা টাকা উদ্ধারের জন্য প্রতিমন্ত্রীর বাসায় গিয়েছিল। প্রতিমন্ত্রীর ধারণা, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুষের টাকা উদ্ধারে আবেদন করায় তিনি নমিনেশন পাননি। তাই ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম মহাসচিব সুফিয়ান বিশ্বাসের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিমন্ত্রীর সহকারীদের নিয়ে রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে, ব্যাপক মারধর করে।

উল্লেখ্য, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪৮ জন মুক্তিযোদ্ধা সন্তানদের থেকে ৯৪ লাখ টাকা নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন। দীর্ঘদিন ধরে চাকরি দেওয়া বা টাকা ফেরতের কোনোটিই করেননি তিনি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের ৩৫ নম্বর সরকারি বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার খেয়ে পালিয়ে আসা এক ভুক্তভোগী।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সুপারিশ করতে যান ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’-এর আবু সুফিয়ান বিশ্বাসসহ কয়েকজন। আবু সুফিয়ান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও খুলনা জেলার সভাপতি। ২০২২ সালের ৮ জুন মাসে প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাসায় ওই মিটিং হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X