কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুর এনপিপি কর্মকর্তাদের জন্য ভৌত সুরক্ষা বিষয়ে রসাটমের প্রশিক্ষণ কোর্স

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সিকিউরিটি সার্ভিস কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। ছবি : কালবেলা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সিকিউরিটি সার্ভিস কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। ছবি : কালবেলা

সম্প্রতি রাশিয়ার রসাটম টেকনিক্যাল একাডেমিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সিকিউরিটি সার্ভিস কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। ‘অপারেশনাল ম্যানেমেন্ট অফ ইঞ্চিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল মিনস অফ ফিজিক্যাল প্রোটেকশন কমপ্লেক্স’ শীর্ষক কোর্সটি পরিচালনা করেন গ্লোবাল নিউক্লিয়ার সেফটি এন্ড সিকিউরিটি ইনস্টিটিউট (জিএসএসএসআই)-এর বিশেষজ্ঞরা।

বিশেষ এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেশন্স বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কোর্সে যেসব বিষয় অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করা, ডাটাবেজ তৈরি, আপদকালীন করণীয় ও অন্যান্য।

বাংলাদেশ দলের প্রধান এস এম ফাহাদ আহমেদ জানান, কোর্স থেকে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আমাদের দায়িত্ব পালনে নিঃসন্দেহে সহায়তা করবে।

অংশগ্রহণকারী বাংলাদেশি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে জিএসএসএসআইয়ের পরিচালক ইগোর বালাগোভ বলেন, আপনারাই প্রথম যারা আপনাদের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন। কাজটি কঠিন হলেও রোমাঞ্চকর। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে একই টিমে কাজ করার ফলে আপনারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন।

রাশিয়া এবং অন্যান্য দেশের রাষ্ট্রীয় সংস্থা এবং পারমাণবিক ও তেজস্ক্রিয় ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থাপনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ক্ষেত্রে রসাটম টেকনিক্যাল একাডেমি একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

রুশ প্রযুক্তি ও আর্থিক সহায়তায় বাংলাদেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। কেন্দ্রটিতে প্রতিটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট থাকছে। প্রতি ইউনিটে বসবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যা সব আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা চাহিদা পূরণে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X