কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হোলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি বিভিন্ন দূতাবাসের শ্রদ্ধা

হোলি আর্টিজানে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি: সংগৃহীত
হোলি আর্টিজানে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় ‘হোলি আর্টিজান বেকারি’ নামের রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টায় গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের ওই ভবনের সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ ছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে হোলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

এদিকে হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার সাত বছর পূর্ণ হলো আজ শনিবার (১ জুলাই)। ওই হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। প্রতিরোধ করতে গিয়ে জঙ্গি হামলায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তা, আহত হন আরও অনেকে।

হামলাকারী জঙ্গিরা ২০১৬ সালের ১ জুলাই রেস্তোরাঁটির ভেতরে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল অনেককে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। ঘটনার দিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় সরাসরি হামলায় অংশ নেওয়া পাঁচ জঙ্গিসহ ছয়জন।

ওই ঘটনায় দায়ের মামলায় পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার কার্যক্রম শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর নিম্ন আদালত নব্য জেএমবির জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপনকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেন আদালত। তবে উচ্চ আদালতে ওই আসামিদের এখন চূড়ান্ত বিচার কার্যক্রম চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X