কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার গণতন্ত্রী পার্টির নিবন্ধনও বাতিল করতে চায় ইসি

নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি
নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি

গণতন্ত্রী পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিলের পর এবার দলটির নিবন্ধনও বাতিল করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নিবন্ধন বাতিলের শুনানি প্রদানে আগ্রহী কি না তা জানতে চেয়ে গণতন্ত্রী পার্টির দুই অংশকে পৃথক চিঠি দিয়েছে সংস্থাটি। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে তাদের অবস্থান জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের শর্তাদি প্রতিপালনের শর্তে সকল রাজনৈতিক দলসমূহকে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন প্রদান করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসারে প্রত্যেক নিবন্ধিত দলকে নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সম্পর্কে কমিশনকে সময় সময় অবহিত করার বিধান রয়েছে।

ইসির চিঠি সূত্রে জানা গেছে- নতুন বেধে দেওয়া সময় অনুযায়ী দুই ভাগে কাগজপত্র জমা দেওয়া হয় ইসিতে। কাগজপত্রে ঘাটতি থাকায় সেটা পুরণ করতে নতুন করে আরও ৭দিন সময় দেওয়া হয় দলের দুটি অংশকে। পরে তারা আবারও দুইভাগে কাগজপত্র জমা দেয়। এর প্রেক্ষিতে কমিশন দুটি অংশকে সরাসরি উপস্থিত হয়ে শুনানির সিদ্ধান্ত নেয়। ওই শুনানি এবং দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে ইসি গণতন্ত্রী পার্টির নিবন্ধন সম্পর্কে সিদ্ধান্ত নেবে। চিঠিতে নিবন্ধন বাতিলের অংশ হিসেবে গণতন্ত্রী পার্টি শুনানি প্রদানে ইচ্ছুক কি না তা আগামী ১৫ দিনের মধ্যে ইসি সচিবালয়কে জানাতে বলেছে।

এ বিষয়ে জানতে চাইলে দলটির এক অংশের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, চিঠির বিষয়টি তিনি জেনেছেন। ইসি কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য এই মুহুর্তে কমিশনে অপেক্ষা করছেন। অপর অংশের সভাপতি আরশ আলীকে ফোনে পাওয়া যায়নি।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত গণতন্ত্রী পার্টি ২০০৮ সালের ৩ নভেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। দলটির নিবন্ধন নম্বর ৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X