কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৯:৫৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

মালিতে শান্তিরক্ষা মিশনের সমাপ্তি, ফিরছেন ১৬৭৯ বাংলাদেশি

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে প্রায় ১২ বছর ধরে চলতে থাকা শান্তিরক্ষা মিশন গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শনিবার (১ জুলাই) দেশটি থেকে মিশন গুটিয়ে নেওয়ার কাজ শুরু হওয়ার কথা।

মালির সামরিক জান্তা দুই সপ্তাহ আগে হঠাৎ করেই দেশটি থেকে শান্তিরক্ষীর শক্তিশালী বাহিনীকে চলে যেতে বলার পর নিরাপত্তা পরিষদ শুক্রবার (৩০ জুন) শান্তিরক্ষা মিশন বাতিলের এ সিদ্ধান্ত নিল।

ফলে মালিতে অবস্থানরত শান্তিরক্ষী বাহিনীকে ৩০ জুন থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মালি শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করতে হবে।

ঢাকায় জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করে, সেই দেশের সরকারের সম্মতি ও অনুমোদনের বাধ্যবাধকতা আছে। এ কারণে মালিতে শান্তিরক্ষা মিশন রাখার কোনো সুযোগই নেই।

জাতিসংঘের মালি মিশনের প্রধান এল গাসামি জানান, কোনো দেশের সম্মতি ছাড়া সে দেশে শান্তিরক্ষা মিশন পরিচালনা প্রায় অসম্ভব। এর আগে দেশটিতে এখনো পূর্ণ শান্তি প্রতিষ্ঠা না হওয়ায় এ মিশনের সময় বাড়ানোর পরামর্শ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মালিতে এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় তিনশ'র বেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। এতে বিশ্বের সবচেয়ে ঝূঁকিপূর্ণ শান্তিরক্ষা মিশনে পরিণত হয়েছে দেশটিতে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মালিতে বাংলাদেশের ১ হাজার ৩৯৬ জন সৈন্য ও ২৮৩ জন পুলিশসহ ১৫ দেশের ১৫ হাজার ২০৯ জন সৈন্য ও পুলিশ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বেসামরিক কর্মীসহ সব মিলিয়ে মোতায়েন আছে ১৬ হাজার ৭৯ জন।

শান্তিরক্ষা মিশন নিয়ে জাতিসংঘ এবং মালির সামরিক জান্তার মধ্যে কয়েক বছর ধরেই প্রবল উত্তেজনা চলছিল। চলতি মাসে মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিয়োপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে এক আলোচনায় শান্তিরক্ষীদের ‘যত দ্রুত সম্ভব’ সরিয়ে নিতে আনুষ্ঠানিক অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X