কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টেকসই নগরায়নে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার দাবি 

জাতীয় প্রেস ক্লাবে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র- ডিএসকে কনসোর্টিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র- ডিএসকে কনসোর্টিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : কালবেলা

স্মার্ট ও টেকসই নগরায়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠী নারী ও শিশুসহ সকলের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, নগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সমাজের সকল শ্রেণির মানুষের ভালো থাকাকে সমানভাবে প্রভাবিত করে। তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জনে পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। সুপারিশসমূহ রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারে অন্তর্ভুক্তি করা অতীব জরুরি বলে মনে করেন তারা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র- ডিএসকে কনসোর্টিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা।

বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম রাফেজার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ মতামত দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইজাজ আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আব্দুস সোবহান। কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ)-এর নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, বারসিকের প্রজেক্ট ম্যানেজার ফেরদৌস আহমেদ, ডিএসকে কো-অর্ডিনেটর মো. রকিবুল ইসলাম, ইয়্যুথ প্রতিনিধি শাহিনুর আক্তার, বস্তিবাসী নেত্রী ফাতেমা আক্তার, কাপের প্রজেক্ট ম্যানেজার মাহবুল হক, ইনসাইটসের নিগার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. লেলিন চৌধুরী বলেন, ঢাকা শহরের দূষণের দিকে থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা দখল করে আছে। আর এর অন্যতম ভুক্তভোগী বস্তিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠী। জনস্বাস্থ্যের দিক থেকে এই শহরের প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি প্রান্তিক। এটা বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে হবে।

অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, রাজধানীর ৭০ শতাংশ বর্জ্য সংগৃহীত হয়, তাহলে বাকি ৩০ শতাংশ বর্জ্য কোথায় যায়? এই বর্জ্যগুলোকে কাজে লাগাতে পারি। বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করা যেতে পারে। আমাদের কৃষি জমিতে জৈব উপাদানের পরিমাণ এক শতাংশের নিচে নেমে গিয়েছে, এটি আমাদের জন্য মারাত্মক উদ্বেগের বিষয়। কৃষি জমির উর্বরতা ফিরিয়ে আনার জন্য কৃষি জমিতে জৈব উপাদান ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X