কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভায় হামলা, গুলি-ককটেল বিস্ফোরণ 

 স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভায় হামলার ঘটনায় বিভিন্ন আলামত জব্দ। ছবি: সংগৃহীত 
 স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভায় হামলার ঘটনায় বিভিন্ন আলামত জব্দ। ছবি: সংগৃহীত 

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী প্রচারণা সভায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ৫ রাউন্ড গুলি ও ৫টি হাতবোমা ও একটি হকিস্টিক জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশে ও চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান আব্দুর রহমানের বসতঘর ভাঙচুর করা হয়।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, নৌকার প্রার্থী মোরশেদ আলমের হেলমেট বাহিনীর লোকজন এমপির ছেলে দিপুর নেতৃত্বে নিয়মিত আমাদের লোকজনকে নির্বাচনী সভায় এসে অস্ত্র উঁচিয়ে গুলি চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে। আজকে এমপির ছেলে দিপুর নেতৃত্বে হেলমেট বাহিনীর ৫০-৬০ জন লোক অবৈধ অস্ত্র নিয়ে আমার নির্বাচনী প্রচারণায় হামলা চালায়। আমার লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। নির্বাচনকে বানচাল করতে এবং ভোটারদের কেন্দ্রে না আসতে তারা এ হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমি নিজেও এখন আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান অভিযোগ করে বলেন, কাঁচি প্রতীকের প্রার্থীর প্রচারণার সময় নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমের ছোট ছেলে সাইফুল আলম দিপুর নেতৃত্বে একদল সংঘবদ্ধ হেলমেট বাহিনী অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর লোকজন প্রচারণার জন্য পথসভায় জড়ো হলে এমপির ছেলের নেতৃত্বে হেলমেট বাহিনী এসে অতর্কিত গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ করতে করতে আমার বাড়িতে এসে হামলা চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় সন্ত্রাসীরা।’

এ ব্যাপারে নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, গুলি ও হামলার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। কারা এ হামলা করেছে সে বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X