কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ

আগারগাঁওস্থ নির্বাচন কমিশনের কার্যালয়।
আগারগাঁওস্থ নির্বাচন কমিশনের কার্যালয়।

নারায়ণগঞ্জ-২ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসরাম বাবুর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় এবার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজকে শোকজ করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মণ্ডল তাকে শোকজ করেন।

এর আগে নৌকার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ায় চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তলব করে অনুসন্ধান কমিটি। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে আরও ২ শতাধিক প্রার্থী ও সমর্থককে শোকজ, তলব ও মামলার আওতায় আনে নির্বাচন কমিশন।

ডা. সায়মা আফরোজকে করা শোকজ নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, আপনি বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন। আপনি বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও আপনার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১)ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। আপনার উপর্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করার নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হইবে না সে মর্মে ২৫/১২/২০২৩ খ্রি. দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনে স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

মাহিকে জুতাপেটার হুমকি দেওয়া যুবককে শোকজ

এদিকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করার ঘটনায় মাহাবুর রহমান মাহাম নামের এক যুবককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মাহাম তনোরের তালন্দের কালনা পূর্বপাড়ার মৃত ছদের আলীর ছেলে।

রোববার যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি আবু সাঈদের দেওয়া এ নোটিশে আগামী বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সশরীর হাজির হয়ে মাহামকে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়।

এ ছাড়া ২১টি গরু জবাই দিয়ে ভোটারদের ভূরিভোজের ব্যাখ্যা দিতে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাকে রোববার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় নোটিশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X