কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গার্ডিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শ্রমিকরা

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করেছে ৭টি শ্রমিক ফেডারেশন। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করেছে ৭টি শ্রমিক ফেডারেশন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রকাশের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশন। এ সময় শ্রমিকরা পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় ৭টি শ্রমিক ফেডারেশন এ দাবি জানান। সভা শেষে প্রেস সক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলও করেন শ্রমিকরা।

এ সময় দাবি করে বলেন, বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করা এবং তৈরি পোশাকশিল্প যাতে বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যায় এই উদ্দেশ্য নিয়েই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। অনতিবিলম্বে বাংলাদেশ এবং নারী শ্রমিকদের কাছে ক্ষমা চাইতে হবে গার্ডিয়ান পত্রিকাকে।

সমাবেশে শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন শ্রমিক নেত্রী রানি খান, নাহিদুল হাসান নয়ন, বাহরানে সুলতান বাহার, মরিয়ম আক্তার প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বাংলাদেশি এক নারী পোশাক শ্রমিকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে মূল্যস্ফীতির কারণে পোশাক শ্রমিকদের জীবনযাপনের ব্যয়সংক্রান্ত নানা দিক তুলে ধরা হয়। যেখানে উঠে আসে রাতে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন নারী পোশাক শ্রমিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X