কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

বুধবার (১৫ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিডার কর্মসূচি

আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনের মাল্টিপারপাস হল রুমে (২য় তলা) দুপুর সাড়ে ১২টায় ‘বিদেশি বিনিয়োগকারী/কর্মীদের ভিসা, কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সহজীকরণ’ বিষয়ে মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এনসিপির প্রতিবাদ সভা

মিরপুরের রূপনগরে অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে।

তিন দফা দাবিতে বিকেল ৪টায় মিরপুর ১০ (স্বাধীনতা চত্বরে) এই প্রতিবাদ সভা করবে দলটি।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্মসূচি

সকাল ১১টায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচন ঘিরে দেশে-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X