বাসস
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পিআইডি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পিআইডি

জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়; বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সদর দপ্তরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের জন্য সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে নিরাপত্তার সঙ্গে সঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।’ রাষ্ট্রপ্রধান বলেন, ‘আপনাদের ওপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।’

বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পিজিআরকেও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যুগোপযোগী প্রশিক্ষণ ও কৌশলগত উৎকর্ষ অর্জন করার উপদেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পিজিআরের প্রত্যেক সদস্যকে হতে হবে আরও চৌকস ও দক্ষ, যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতি তাৎক্ষণিক দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেন।

দায়িত্বের গুরুত্ব ও পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিজিআরের সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আগামীতেও দায়িত্বের ব্যাপকতা বিবেচনা করে এ রেজিমেন্টকে আরও সুসংহত করার চেষ্টা অব্যাহত থাকবে।’ রাষ্ট্রপ্রধান আশা করেন, পিজিআর সদস্যরা চেইন অব কমান্ডের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।

পিজিআরকে সেনাবাহিনীর একটি বিশেষায়িত অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, সেনাবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো দায়িত্ব নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করতে সক্ষম হবে। পরে রাষ্ট্রপতি পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এর আগে রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং ফটোসেশনে অংশ নেন।

এ সময় সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, পিজিআরের কমান্ডার এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X