কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ এএম
অনলাইন সংস্করণ

আবহাওয়া কেমন থাকবে ভোটের দিন?

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। ছবি : সংগৃহীত
কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। ছবি : সংগৃহীত

মাত্র তিন দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশব্যাপী বিরাজ করছে ভোটের উত্তাপ। তবে পৌষের শেষার্ধে শীতের দাপটের কাছে যেন পাত্তাই পাচ্ছে না ভোটের উত্তাপ। ঘন কুয়াশার সঙ্গে উত্তুরী হাওয়া; দিনের মধ্যভাগেও দেখা নেই সূর্যের। তাই জনমনে প্রশ্ন, কেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া? আবহাওয়া অফিস বলছে, ভোটের দিনও এ পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (৩ জানুয়ারি) ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। যা নেমে গেছে এক অঙ্কের ঘরে। ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে গড় তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে, যা দেশের কোথাও কোথাও গড়াবে দুপুর পর্যন্ত। অতি ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে বিমান, নৌপরিবহন ও সড়কে যান চলাচল।

তাপমাত্রা ওঠা-নামা করলেও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিজার করতে পারে। আগামী তিন দিনের এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৭ তারিখ ভোটের দিন তাপমাত্রা আস্তে আস্তে আরও কমবে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী ও নওগাঁ এলাকায়। এ সময় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

এদিকে ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে ধারণা দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার। সংস্থাটি বলছে, আগামী ৭ জানুয়ারি রাজধানীর আবহাওয়া থাকবে আজকের (বুধবারের) মতোই। তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। তবে কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানুয়ারিতে দেশে এক-দুটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X