কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১৩ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ভোটের পদ্ধ‌তি দেখে ভালো মনে হয়েছে : বিদে‌শি পর্যবেক্ষক

যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন। ছবি : সংগৃহীত

দেশি-বিদেশি অনেক পর্যবেক্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে একজন হলেন ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন।

রোববার (৭ জানুয়া‌রি) সরকা‌রি তিতুমীর ক‌লেজ কেন্দ্রে ভোট পর্য‌বেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বি‌দে‌শি এই পর্যবেক্ষক। তিনি বলেন, এটাই আমার প্রথম পর্য‌বেক্ষণ কেন্দ্র ছিল। সারা‌ দিন বি‌ভিন্ন কে‌ন্দ্রে ঘু‌রে ঘু‌রে ভোট পর্য‌বেক্ষণ করব। সারা‌দিন একটা ব্যস্ত সময় যা‌বে। এখা‌নে এ‌সে স্বল্পসংখ্যক ভোটার দে‌খে‌ছি।

তিনি আরও ব‌লেন, এখা‌নে ভোটা‌রদের ভোটকে‌ন্দ্রে আসা দে‌খে‌ছি। ভোটার‌দের ভোট দি‌তে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধ‌তি দেখে ভালো মনে হয়েছে।

এ সময় ক্রিস্টোফারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে। কড়া নজরদারি গোয়েন্দাদের।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X