কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন কোনো খেলা নয়, বর্জন খুব বেমানান’

দক্ষিণ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের সংবাদ সম্মেলন।। ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের সংবাদ সম্মেলন।। ছবি : সংগৃহীত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর উইলেম ভ্যান ডার গেস্তা বলেছেন নির্বাচন বর্জন দুঃখজনক। বর্জন মানে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, এই ধারণা সঠিক নয়। নির্বাচন কোনো খেলা নয়। এখানে বর্জন খুব বেমানান।

সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে দক্ষিণ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের করা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে সহিংসতা হয়নি বলে বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনে কোনো সহিংসতা যেন না হয় তেমনটাই প্রত্যাশা করি।

ভ্যান ডার গেস্তা বলেন, নারীরা তাদের ভোট প্রয়োগ করেছেন। তৃতীয় লিঙ্গের মানুষও ভোট দিয়েছেন, সবাই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন; এটা সন্তুষ্টির বিষয়। এজন্য নির্বাচন কমিশন ধন্যবাদ পাওয়ার দাবিদার।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তিক্ততা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে এ প্রফেসর বলেন, রাজনৈতিক মেরুকরণ খুব তিক্ত একটি বিষয়। রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সমাধানে পথে আসতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। যেহেতু বাংলাদেশ স্বাধীন করার পেছনে সবার অংশগ্রহণ ছিল- তাই আমি মনে করি, গণতান্ত্রিক পথে থাকতে সবাইকে অংশ নিতে হবে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক জ্যাকসন বলেছেন, আমরা জ্বলন্ত ট্রেনের ধারণা মাথায় রেখে ভোটকেন্দ্রে গিয়েছিলাম। ভেবেছিলাম এ রকম সহিংসতা হতে পারে। আমাদের শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি বলতে চাই, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। নিয়ম মেনে প্রত্যেকটি ধাপ সম্পন্ন হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জন্য প্রত্যাশিত।

দক্ষিণ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাজাকা বলেছেন, কম ভোটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। আমরা পুরো সময় ভোটকেন্দ্রে উপস্থিত ছিলাম। আমরা সন্তুষ্ট, পুরো নির্বাচন নিয়ে। এই ভোট নিয়ে সমালোচনার কিছু নেই। তবে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনগুলো আরও অংশগ্রহণমূলক হবে বলে আমি আশা করছি। কেননা, সবাই নির্বাচন প্রক্রিয়ার অংশ। সবাইকে সহযোগিতার মানসিকতা থাকতে হবে। সবার মধ্যে ভালো মানসিকতা ধারণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১০

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১১

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১২

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৩

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৪

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৫

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৬

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৮

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৯

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

২০
X