কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পর্যবেক্ষকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আপনারা এ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এ জন্য বাংলাদেশের জনগণ সত্যিই খুব আনন্দিত। যারা নির্বাচন পর্যব্ক্ষেণ করেছেন এবং নির্বাচন নিয়ে মতামত দিয়েছেন যেটা আমি মনে সেটা অত্যন্ত সময়োপযোগী। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, আমরা সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমার সব সময় একটা কথা মনে হয়েছে আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করেছে, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে, আমাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করেছে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিজয়ী হওয়ায় ২০০৯ সাল থেকে টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো সরকার গঠন করবে আওয়ামী লীগ। আর দলটির সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X