কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্যের পরিবারের পাশে ডিএমপি  

নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের স্ত্রীর হাতে অনুদান তুলে দিচ্ছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: কালবেলা
নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের স্ত্রীর হাতে অনুদান তুলে দিচ্ছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: কালবেলা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (০৫ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি এই অনুদান দেন।

ডিএমপি সূত্র জানায়, নিহত মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এ সময় কমিশনার তার পরিবারের হাতে ২ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।

ডিএমপি কমিশনার নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আর্থিক অনুদান প্রদানের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বিপিএম (বার) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মনিরুজ্জামান গত ১ জুলাই ভোর রাতে ফার্মগেটের আল রাজি হাসপাতালের সামনে ছিনতাইকারীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X