কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

বিএনপিসহ সকলের প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং পূজামন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন হিন্দুদের পাশে থাকতে। তার নির্দেশমতে বিএনপি অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী হিন্দুদের পাশে ছিলেন। তারা মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সেইসঙ্গে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতার কারণে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নির্বিঘ্নে তাদের দুর্গাপূজা উদযাপন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটি চমৎকার ও ভালো লাগার বিষয়। আসলে সহিষ্ণুতা ও সামাজিক একতা বজায় রাখলে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে চলতে পারে।

নজরুল ইসলাম আজাদ বলেন, দুর্গাপূজা যেন কোনো ধরনের বাধা-চাপে না পড়ে, সেজন্য বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা প্রশাসনের সাথে সহযোগিতা করেছে। পাশাপাশি মুসলমান-হিন্দুসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেতন ছিল। ধর্মীয় উৎসবগুলো দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে; এজন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১০

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১১

হজে বিমান ভাড়া কমল

১২

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৩

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৪

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৫

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৬

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৭

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৮

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৯

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

২০
X