শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদ 

পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ছবি : সংগৃহীত
পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ছবি : সংগৃহীত

রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মেদ প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আগামী ১৪ জানুয়ারি অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে দিদার আহমেদ অত্যন্ত সুনামের সাথে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর অবসর জীবন ও সুস্থতা কামনা করেন।

সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিআইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম প্রমুখ।

দিদার আহম্মেদ তার বক্তব্যে দীর্ঘ কর্মময় জীবনে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীদের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, মো. দিদার আহম্মেদ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রংপুর, যশোর, রাজশাহী ও বান্দরবান জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি খুলনা রেঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং এন্টি টেরোরিজম ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভোরিস্টে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X